Wednesday, March 25, 2026

ডুমুরিয়ায় এমপি লবি’র ব্যতিক্রমী উদ্যোগ, পরিষদ কার্যালয়ে স্থাপন করেছেন অভিযোগ বক্স

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা-৫ এর সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি (এমপি) নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দেওয়ালে স্থাপন করেছেন তালাবদ্ধ অভিযোগ বক্স। আর ওই বক্সের ভিতরেই তৃণমুলের মানুষরা লিখিত ভাবে জানাতে পারবেন যে কারো বিরুদ্ধে অভিযোগের কথা। যার ওপর ভিত্তি করে তিনি গ্রহন করবেন যথাযথ ব্যবস্থা।
দেখা গেছে, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের দেওয়ালে স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স। খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি তার পক্ষ থেকে ওই বক্স স্থাপন করেছেন। তৃণমুল পর্যায়ের মানুষরা তাদের অভিযোগ বা যে কোন তথ্য লিখিত ভাবে ওই বক্সে জমা দিতে পারবেন। পরে সংসদ সদস্য ওই লিখিত অভিযোগ বা আবেদন পত্র’র ওপর ভিত্তি করে নিবেন যথাযথ ব্যবস্থা। এ প্রসঙ্গে সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি’র একান্ত ভাজন মোঃ আক্কাছ আলী জানান, এমপি মহোদয় গ্রাম পর্যায়ের খেটে খাওয়া, বিচার না পাওয়া অবহেলিত মানুষের কথা শুনতে চান। কিন্তু নানান কারণে ওই পর্যায়ের মানুষের কথা শোনা হয়ে ওঠে না। এছাড়াও দলীয় অনেক নেতাকর্মী আছে, যাদের বিপক্ষ্যে কেউ কথা বলতে পারে না। এসব কারণে তিনি ইউনিয়নে ইউনিয়নে অভিযোগ বক্স স্থাপন করেছেন। ইউনিয়নের যে কেউ, যে কোন ঘটনা বা তথ্য লিখে জমা দিতে পারবেন। নির্দেশনা আছে, সপ্তাহে দুই দিন ওই বক্স খুলতে হবে এবং জমাকৃত লিখিত অভিযোগ পত্র গুলো এমপি সাহেবের নিকট দিতে হবে। তিনি সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
এ প্রসঙ্গে খুলনা-৫ এর সংসদ সদস্য আলি আসগার লবি (এমপি) জানান, আমি তৃণমুল মানুষের দুঃখ-দুর্দশা শুনে তাদের নিয়ে কাজ করতে চাই। রাস্তা-ঘাট মেরামত খাল খননের কাজ এগুলো তাদের মুখে শুনতে চাই। এছাড়া কিছু লোকজন আছে- যাদের কারণে সাধারণ মানুষ অতিষ্ট, আছে দখলবাজ ও চাঁদাবাজদের প্রভাব। আমার প্রত্যাশা- ওইসব ভুক্তভোগী মানুষ, বিশেষ করে সনাতনী ভাই-বোনেরা নির্ভয়ে কথা বলবে এবং দোষীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article