Tuesday, February 24, 2026

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “তারুন্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” দুর্নীতির কিরুদ্ধে এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দূনীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে দিবসটি পালিত হয়। যার মধ্যে র‌্যালী ও মানববন্ধন কর্মসুচীর আয়োজন করা হয়। এরপর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি অধক্ষ্য শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার। কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জামায়েত ইসলামীর নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, এ্যাড আলমগীর হোসেন, অধ্যাপক আব্দুল হালিম ঢালী,দূনীতি প্রতিরোধ কমিটি সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, শিক্ষক সৌমেন বিশ্বাস, আরিফুজ্জামান নয়ন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article