সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় অবসরপ্রাপ্ত অধ্যাপক নারায়ণ চন্দ্র মন্ডল (৬৭) আর নেই। তিনি আজ ২২ এপ্রিল ২০২৪ রোজ সোমবার দুপুরে স্ট্রোক জনিত আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক বিবৃতি জানানো হয়েছে।
জানা গেছে, নারায়ণ চন্দ্র মন্ডল ছিলেন ডুমুরিয়া কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। বছর দুয়েক আগে তিনি অবসরে যান। তাঁর জন্মস্থান উপজেলার রুদাঘরা গ্রামে। তবে কলেজে চাকরির সুবাদে উপজেলা সদরের দাসপাড়া এলাকায় বসবাস করতেন। কর্মজীবনে তিনি অধ্যাপনার সাথে সাথে আওয়ামী রাজনীতিসহ পূজা উদযাপন পরিষদ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সকালে তিনি সুস্থ্য ও স্বাভাবিক ভাবেই ছিলেন। এরই মধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ্য বোধ করছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ছেলেসহ অস়ংখ্য আন্তীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর দাহকাজ সম্পন্নের জন্য ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মহাশ্মশানে কার্যক্রম চলছিল। এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
