আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করেছে শিক্ষার্থীরা । গত ৩ দিন ধরে তারা বিভিন্ন ধরনের সেবা যেমন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ, হাসপাতালের খাবারের মান, পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবমূলক কর্মকান্ডে নিজেদেরকে টিম আকারে ব্যস্ত রেখেছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা টিম শুভ নামে গ্রুপ পরে, হাসপাতালের জরুরী বিভাগ, আউটডোর রোগীদের সিরিয়াল দেখাশোনা, ভর্তি রোগীদের খাবার মান ঠিক আছে কিনা দেখা, যানবাহন রাখার জন্য শৃঙ্খলাসহ হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্ন কাজ গুলো দেখাশোনা করছেন। এতে করে দূর দুর্দান্ত থেকে সেবা নিতে আসা রোগীরা কোন ভোগান্তি ছাড়াই সেবা নিতে পারছে। এতে করে সেবা নিতে আসা রোগীরা শিক্ষার্থীদের এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী দেখাচ্ছেন।
রুগি ও স্বজনদের সাথে কথা বললে তারা এ ধরনের কার্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন । হাসপাতাল একটি সেবা মূলক প্রতিষ্ঠান হওয়ার পরও ডাক্তারদের কাছ থেকে রুগীরা কাঙ্খিত সেবা পায়না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে । এখন তারা শতভাগ সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক শুভ, আনিশা ঢাকা পোস্টকে জানান, আমরা আস্তে আস্তে বিভিন্ন কর্মকান্ড করছি । বেশীরভাগ জায়গাতেই আমরা সমস্যা খুজে পেয়েছি । হাসপাতালের তত্বাবধায়কের সাথে আমরা মিটিং করেছি।
সাদিক ঢাকা পোস্টকে জানান, হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে ফ্যান, লাইট জ্বলছে কিনা, রুগীরা সঠিক সেবা পাচ্ছে কিনা, এমনকি খাবারের মান, সেই সাথে হাসপাতালের যানবাহন রাখায় শৃঙ্খলা ফেরানো সবই একে একে দেখা হচ্ছে । আশাকরি, আগামী কয়েকদিনের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ঠ ঝিনাইদহ সদর হাসাপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক হবে ।
