Saturday, February 21, 2026

ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। আজ ০৪ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আযোজন করে।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়, জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোশাররফ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) আনিসুজ্জামান খান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সেলিম রেজা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এতে সদর উপজেলার ২৫ জন কৃষক ও কৃষাণীকে মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article