আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী বাজারে অগ্রণী ব্যাংকের শাখা অফিস স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ ১০ নভেম্বর ২০২৪ রোজ রোববার দুপুরে কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী বাজারে ব্যাংকের শত শত গ্রাহক ও এলাবাসি এই কর্মসুচি পালন করেন।
মানববন্ধন শেষে ভালকী বাজারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান ইমদাদ হোসেন, মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, মহিউদ্দীন মাষ্টার, স্থানীয় মসজিদের ইমাম কুতুব উদ্দীন মন্ডল, বিসিআইসি সার ডিলার আব্দুল খালেক, স্কুল শিক্ষক ফয়জুর রহমান ফয়েজ, মোয়াজ্জেম হোসেন, খালেদুর রহমান, জাফর আলতাফ সোনা, সোহরাব হোসেন মন্ডল, সাবেক ইউপি সদস্য সালাহউদ্দীন, প্রভাষক ওলিয়ার রহমান, মিজানুর রহমান ও লিন্টু মন্ডল।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান ইমদাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা এই ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করে আসছে। এখানে ব্যাংকটি থাকার কারনে এলাকাবাসি ও স্থাণীয় ব্যবসায়ীদের অনেক উপকার হচ্ছে। কিন্তু ব্যাংকের কর্মকর্তাদের এমন সিন্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। এই ব্যাংক এখান থেকে সরিয়ে নিয়ে আমরা সবাই অনেক ভোগান্তির শিকার হবো। ব্যাংকটি এখানে রাখার জোর দাবি জানাচ্ছি।
বিসিআইসি সারের ডিলার আব্দুল খালেক বলেন, আমরা এই ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে থাকি। এখন যদি কোন কারণে এই ব্যাংকটি এখান থেকে সরিয়ে নেই তাহলে আমাদের অনেক ভুগান্তি পোহাতে হবে। এলাকার সাধারণ ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও এই অঞ্চলের মানুষের জন্য হলেও ব্যাংকটি এখানে রাখতে হবে।
প্রভাষক ওলিয়ার রহমান বলেন, হরিণাকুন্ডুর ভালকী বাজার বহু পুরানো জনপদ। এখানে চাকরীজীবী ও বড় বড় ব্যবসায়ী রয়েছেন। এই ব্যাংকে তাদের একাউন্ট রয়েছে। ব্যাংকটি অন্যত্র স্থানান্তর করা হলে গ্রাহকরা নিরাপত্তহীনতায় পড়তে পারে। ব্যাংকটি যাতে অন্যত্র সরিয়ে নেওয়া না হয় সে বিষয়ে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি।
