Sunday, February 22, 2026

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনের পক্ষে মতবিনিময় সভা

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনর রশিদ এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভা করছেন। এরই ধারবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ২০২২ রোজ শনিবার দুপুরে লস্কর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক হায়দার আলী। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য জি এম তাজউদ্দীন, অরবিন্দু কুমার মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article