Monday, March 2, 2026

জাতীয় শোক দিবস উদযাপনে তেরখাদা উপজেলা আওয়ামীলীগকে নিজস্ব অর্থ প্রদান করলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি :  আজ ১৪ আগষ্ট ২০২২ রোজ রবিবার খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী তেরখাদা উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের মাঝে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেছেন। এসময় তিনি জাতির জনক ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরনের আয়োজন উপলক্ষে তেরখাদা উপজেলা আওয়ামীলীগ কে ১ লক্ষ টাকা, ৬টি ইউনিয়ন আওয়ামীলীগকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং ৬ টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ড আওয়ামীলীগকে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৬২ হাজার টাকা সহ মোট ২ লাখ ৯২ হাজার টাকা প্রদান করেন। তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে তেরখাদা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্থ বিতরনের সময় অডিও কনফারেন্সে যুক্ত ছিলেন খুুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য বিএম সালাম, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, রূপসা উপজেলা আ লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মইন, তেরখাদা উপজেলা মহিলা আলীগের সভাপতি আনজুয়ারা সুমি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাছিমা কবির, আলীগ নেতা শেখ রাজা মিয়া, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, কৃষ্ণ মেনন রায়, হাজী মকবুল, রূপসা যুবলীগ নেতা শামসুল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জিল্লুর রহমান নান্নু, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও আওয়ামীলীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, আলীগ নেতা আরিফুজ্জামান অরুন, খান সেলিম আহমেদ, শেখ ফারুক হোসেন, অনাদি কুমার মহন্ত, শেখ আনিছুুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান ফরাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী শেখ আনোয়ারুল ইসলাম, কৃষকলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শেখ নাসের হোসেন প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article