Friday, March 13, 2026

চাম্পাফুল বাজারে দোহা টিউন স্টুডিও এন্ড একাডেমী উদ্বোধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার সংযোগস্থান চাম্পাফুল বাজারে সুস্থ সাংস্কৃতিক চর্চা মহান লক্ষ্য মাথায় নিয়ে “দোহা টিউন স্টুডিও এন্ড একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০১ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার ইংরেজী নববর্ষের বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি সরকারি কলেজের শিক্ষক ও একাডেমীর পরিচালক প্রভাষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, তাজাল্লা যুব ফাউন্ডেশন এবং তাজাল্লা শিল্পী গোষ্ঠীর সভাপতি ডাঃ আফজাল শরীফ, সোস্যাল মিডিয়ার সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসির আরাফাত, অভিনয় বিভাগের পরিচালক মোঃ শাহ আলম, সঙ্গীত বিভাগের পরিচালক মোঃ ওলিউল্লাহ প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন, একাডেমীর পরিচালক প্রভাষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মহিবউল্লাহ, হামদ পরিবেশন করেন জি এম মিলন হোসেন। সঙ্গীত পরিবেশন করেন মহিবউল্লাহর নেতৃত্বে সহশিল্পীবৃন্দ। তামান্না শিল্পী গোষ্ঠীর পরিচালনায় ও তামান্না যুব ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন, হাফেজ নূরে আলম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article