Saturday, February 21, 2026

খুলনা বিশ্ববিদ্যালয় বিজিই ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গেট টুগেদার অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গেট টুগেদার ০১ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষ্যে সকাল ১০.৩০ মিনিটে হাদী চত্বর থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আবু সাঈদ মোঃ রাকিব ও সদস্য-সচিব সুব্রত গুহ এবং ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে গেট টুগেদার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার আনুুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ডিসিপ্লিনের শ্রেণিকক্ষগুলোতে বিভিন্ন বর্ষের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সৌন্দর্যমণ্ডিত ও স্মৃতিচারণমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। পরে অ্যালামনাইদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গেট টুগেদার অনুষ্ঠিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article