পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ০১ জুন ২০২৫ খ্রি. থেকে ১২ জুন ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ- যথা: বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
