মিহির রঞ্জন বিশ্বাস (খুলনা) : ইস্টান গেট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে সালাম-রওশন প্যানেল সহ জয়লাভ করেছে। খুলনা খানজাহান আলী থানা আটরা শিল্প এলাকার ইস্টার্ন গেট বাজার বণিক সমিতির নির্বাচন ৫ সেপ্টেম্বর আজ ০৫ সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার সকাল ৮থেকে বেলা ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সালাম রওশন পরিষদ তালা প্রতিক নিয়ে প্যাণেল সহ বিজয়ী হয়েছে। তালা প্রতীকে মোঃ আঃ সালাম গাজী ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহিউদ্দিন শেখ কলস প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন। তালা প্রতীকে সাধারন সম্পাদক পদে এস এম রওশন আলী ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম চঞ্চল মাহমুদ কলস প্রতীক ৭৪ ভোট পেয়েছেন।
