মিহির রঞ্জস বিশ্বাস, ফুলতলা : খানজাহান আলী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। আজ ২৪ জুন ২০২২ রোজ শুক্রবার সকাল ১০ টায় থানা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এস আই আসাদুজ্জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন থানা অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খান, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোড়ল আনিসুর রহমান, ওসি তদন্ত মোঃ শাহারিয়ার হোসেন, এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী খলিফা, শাহাজান হাওলাদার, মোড়ল হাবিবুর রহমান, ইউপি সদস্য গোলাম জিলানী মুন, ইউপি সদস্য আল আমিন, মোঃ হাফিজুর রহমান, মহিলা ইউপি সদস্য রাজিয়া বেগম, মোড়ল মুজিবর রহমান, হোসেন আলী হাওলাদার, শেখ জয়নাল আবেদীন, লিয়াকত মুন্সি, মুক্তা বেগম, সেকেন্দার আলী, খানজাহান থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক গাজী মাকুল উদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারন সম্পাদক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে থানায় জিডি, পুলিশের ডিজিটাল সেবাসহ জাতীয় বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা করা হয়। এসময়ে ওসি মোঃ কামাল হোসেন খান থানা এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি সহ সাধারন মানুষের সহযোগিতা কামনা করেন। সভা শেষে খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন সহ আগত অতিথিবৃন্দরা থানা অভ্যান্তরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন।
