Sunday, February 22, 2026

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদ্্যাপন করা হয়েছে। দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ৯ঃ০০ ঘটিকায় অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) এবং বিভিন্ন বিভাগের সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দদের সাথে নিয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিএনসিসি’র একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করেন। পরববর্তীতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ফজলুল হক হল, খান জাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, শহিদ স্মৃতি হল এবং মাস্টাররোল কর্মচারী সমিতি। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০ঃ৩০ টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার শেখ ওমর ফারুক।
এছাড়া, আজ ১৬ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article