Monday, February 23, 2026

“কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাইকৃত স্বর্ণ ও টাকা সহ নলতার স্বর্ণ ব্যবসায়ী ইউনুস আটক”

Must read

 

প্রভাষক মনিরুজ্জামান (নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা) থেকে : কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে স্বর্ণ ও নগদ টাকাসহ ১ জন আটক। চোরাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।

কালিগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী সানার পুত্র আব্দুল মজিদ সানা ও রাজ্জাক সানার বাড়িতে চেতনানাশক ঔষধ দিয়ে বাড়ির সকলকে অচেতন করে একটি সঙ্ঘবদ্ধ চক্র স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক সানা বাদী হয়ে কালিগঞ্জ থানায় গত ২৮ সেপ্টেম্বর মামলা করে। এ ঘটনায় কালিগঞ্জ থানা ও আশাশুনি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কয়রা উপজেলার মসজিদপুর গ্রামের ইব্রাহিম হোসেন গাজীর পুত্র শারাফুল ইসলাম (৪২) কে ও তার সহযোগী মোনায়েম কে শোন এরেস্ট করে। তারই স্বীকারোক্তিতে নলতা এলাকার স্বর্ণ ব্যবসায়ী চোরাইকৃত মালামাল ক্রয় করেছে বলে জানার পর থানা পুলিশ নলতার স্বর্ণ ব্যবসায়ী ইউনুস আলীকে ১ অক্টোবর শনিবার রাতে আটক করে এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হালিমুর রহমান, এস আই নকিব সহ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এক পর্যায়ে ইউনুসের স্বীকারোক্তি অনুযায়ী রবিবার (২ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে নগদ ৩ লক্ষ ৫৫ হাজার টাকা ও ৪ভরি ৫ আনা ২ রতি স্বর্ণসহ ব্যাবসায়ী ইউনুস আলী গাজী (৪২) কে আটক করে। সে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা গ্রামের আনছার আলী গাজীর পুত্র ও নলতা মোবারক নগরের শাপলা জুয়েলার্স এর মালিক। তাকে আব্দুর রাজ্জাক সানার দায়ের করা ৩৩ নং মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ।

রবিবার বেলা বারোটায় কালিগঞ্জ থানায় সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসব্রিফিংয়ে কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মো: আমিনুর রহমান সাংবাদিকদের বলেন- চোরাইকৃত স্বর্ণালংকার ৪ ভরি পাঁচ আনা দুইরতি স্বর্ণ ও নগদ ৩ লক্ষ ৫৫ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে। দুইজন আসামি গ্রেফতার হয়েছে। আরেকজন শোন অ্যারেস্ট আছে। অভিযান অব্যাহত আছে।

তিনি আরো বলেন- কালিগঞ্জ থানা এলাকা থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মুল করা হবে। থানা পুলিশ সদা নিয়োজিত। আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি জনগনের কল্যাণে কাজ করা ও জনতার মাঝে যথাযথ পুলিশী সেবা পৌঁছে দেওয়ার কাজ করছি। থানা এলাকায় ৫২ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু ও থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানসহ উপ পরিদর্শকবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article