কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ০১ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সকাল সাড়ে ১০ টায় তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর বাসভবনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ্জালাল সাজুর সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে বিভিন্ন স্লোগান সংবলিত প্লে কার্ড ও প্রতীক হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালী সরকারি কলেজ প্রাঙ্গণ ঘুরে, বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আলোচনা সভায় সকলের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।তিনি বলেন ছাত্রদল এরশাদের পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছিল। আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসান জামান প্রিন্স, সদস্য সচিব জি এম সোহেল।সে সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা ,জেলা বিএনপির অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর সহ—সভাপতি আখলাকুর রহমান শেলী,যুবদল আহ্বায়ক আব্দুল হাকিম সবুজ,যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, বি এম পলাশ, আবু জাফর,রুহুল আমিন খোকন,আলতাফ সাবেক চেয়ারম্যান আসাদসহ বিএনপির উপজেলা পর্যায় বিভিন্ন নেতা কর্মী, প্রমুখ।
