Thursday, March 5, 2026

আশাশুনি শ্রীউলায় মহান মে দিবস পালিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলার শ্রীউলা নির্মান শ্রমিকদের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। ০১ মে ২০২৪ রোজ বুধবার মহান মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীউলা নির্মান শ্রমিক রবিউল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। শ্রীউলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আঃ রউফ, ইউপি সচিব খায়রুল ইসলাম, শিক্ষক শামীমুজ্জামান পলাশ, ইউপি সদস্য ইয়াছিন আলী, আবু হাসান, নজরুল ইসলাম বাচ্চু,আবু হাসান, শ্রমিক আনারুল, বাশারুল ইসলাম, আসারুল ইসলাম প্রমূখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article