Tuesday, February 24, 2026

আশাশুনি শোভনালীতে জেলা পরিষদ সদস্য প্রার্থী মহিতুরের মতবিনিময়

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি, (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদে জেলা পরিষদের সদস্য প্রার্থী মহিতুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার বেলা ১১ টায় পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে সভায় সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য ও প্রার্থী মহিতুর রহমান, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, সুভাষ মন্ডল, নাসির উদ্দিন সরদার, আলমগীর হোসেন, আব্দুল গফফার, মোজাম্মেল হক, আজগার হোসেন, আব্দুল হান্নান পাড়, আজিজুর রহমান, মহিলা মেম্বার নাসিমা খাতুন, মরিয়ম বেগম ও অনিতা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রার্থী মহিতুর রহমান বিগত বছরগুলোতে তিনি জেলা পরিষদের অর্থায়নে এলাকার উন্নয়নে ও অসহায় মানুষের কল্যানে যে সকল কাজ করেছেন তার তথ্য তুলে ধরে আগামীতে তার পরিকল্পনার কথা ব্যাক্ত করে সকলের সমর্থন প্রার্থনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article