Monday, February 23, 2026

আশাশুনি বুধহাটায় ছাত্র শিবিরের উদ্যোগে মেধাবী সংবর্ধনা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর থানা শাখার আয়োজনে বুধহাটায় মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুধধাটা বি বিএম কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের থানা অফিস সম্পাদক ফায়সাল হোসেনের পরিচালনায় ও থানা সভাপতি মোখলেসুর রহমানেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা শাখা শিবিরের সাহিত্য সম্পাদক মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, থানা প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, থানা কলেজ সম্পাদক জুয়েল রানা। অনুষ্ঠানে বুধহাটা ও কুল্যা ইউনিয়নের সকল হাই স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১ম থেকে ৫ম স্থান অধিকারীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও ৩টি করে বই উপহার দেওয়া হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article