Tuesday, February 24, 2026

আশাশুনি কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Must read

 

এম এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় শোক দিবসের উপর আলোচনা ও উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা কৃষকলীগের আয়োজনে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিচিতি সভার শুরুতে মহান স্বাধীনতার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব পরিবার, সকল শহীদ ও ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় আইবি রহমান সহ নিহত নেতাকর্মী ও সারের দাবীতে রাজ পথে আন্দোলনরত অবস্থায় তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের হাতে নিহত কৃষকদের স্মরনে এক মিনিট নিরাবতা পালন ও রুহয়ের মাগফিরাত কামনা করা হয়। নবনির্বাচিত উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের উপর আলোচনা রাখেন প্রধান অথিতি আশাশুনি থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহাঙ্গীর হোসাইন। সম্বর্ধিত অথিতি ইউপি চেয়ারম্যান, শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দীপংকর বাছাড় দীপু, আমন্ত্রিত অথিতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নাগরিক কমিটির সহ সভাপতি জি,এম মুজিবুর রহমান, সম্বর্ধিত অথিতি উপজেলা কৃষকলীগের সহ সভাপতি এস,এম বদরুদ্দোজা সানা, উপদেষ্টা সমরেশ চন্দ্র মন্ডল । কৃষকলীগের সাধারন সম্পাদক মতিলাল সরকারের পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অথিতি ছিলেন ও বক্তব্য রাখেন কৃষকলীগের উপদেষ্টা আবুল কাশেম, আলাউদ্দীন লাকী, সহ সভাপতি ফজল মাহমুদ তুহিন, আইয়ুব আলী সরদার, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল, এটিএম মুজাহিদুল হক কাকন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন, ভূমি সম্পাদক আজহারুল সানা, মহিলা সম্পাদক কল্যানী সরকার, সহ মহিলা সম্পাদক রাবেয়া খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল হাসনাইন, সহ প্রচার ও প্রকাশনা মিজানুর রহমান মির্জা, আশাশুনি রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ বাবলু, কৃষকলীগের কার্যকরী সদস্য রবিউল ইসলাম, হারুনঅর রশিদ, জবেদ আলী সরদার, রবিউল ইসলাম সবুজ, তারিকুল ইসলাম, বাদশাহ, ডা. নিমাই, বিকাশ মন্ডল, নূরুজ্জামান, কৃষকলীগ নেতা প্রতাপনগর ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শেখ মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article