আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। বুধহাটা ইউনিয়ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম, যুব বিভাগের উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সেক্রেটারী আজহারুল ইসলাম প্রমুখ। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য এনামুল কবিরকে সভাপতি, আরিফ বিল্লাহ সহ সভাপতি, রুহুল আমিন সেক্রেটারী, জাকির হোসেনকে সহ সেক্রেটারী ও মোঃ আব্দুল্লাহকে বায়তুলমাল সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
