আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরা আগমন ও কর্মী সম্মেলন সফল করতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ৬নং (আংশিক) ওয়ার্ড জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বেলা ৩ টায় বালিয়াপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আমীর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও হযরত আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর আলহাজ্ব দেছের আলী, সেক্রেটারি মাওঃ জিয়াউর রহমান, আজিজুল, আলামিন, সুমন হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
