Sunday, March 15, 2026

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে জামায়াতের লিফলেট বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বুধহাটা সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
নেতৃবৃন্দ বুধহাটা বাজারে বিভিন্ন সড়ক ও দোকানে সমাবেশ সফল করতে ও দাওয়াত পৌছে দিতে লিফলেট বিতরণ করেন।ইউনিয়ন নায়েবে আমীর আ: সালামের সভাপতিত্বে সমাবেশে উপজেলা যুব বিভাগ সেক্রেটারি আজারুল ইসলাম, মাওলানা আসাফুর রহমান, শ্বেতপুর ওয়ার্ড সভাপতি জয়নাল হোসেন, বুধহাটা ওয়ার্ড সভাপতি আবুল কালাম, জামাত ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article