Monday, March 16, 2026

আশাশুনি উপজেলার বুধহটায় দিনে দুপুরে মোটর সাইকেল চুরি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে দিন দুপুরে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২৫ আগস্ট ২০২৫ রোজ সোমবার বিকাল ৪ টার দিকে মালেক মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।
নওয়াপাড়া ইলেক্ট্রিক কাজের সাথে জড়িত সঞ্জয় কুমার সরকার তার হিরো হুন্ডা মোটর সাইকেল লগ করে মালেক মার্কেটের ভিতরে রেখে কাজে যান। ফিরে এসে দেখেন মোটর সাইকেল উধাও। অনেক খোজাখুজি করেও গাড়ীর কোন হদিছ মেলেনি। চোরেরা দুঃসাহসিকতা পরিচয় ও মুখ ঢাকা রেখে চুরির কাজ করে বলে জানাগেছে। মার্কেটের হোজাইফা ফার্মেসীর সিসি ক্যামেরা থাকলেও এরিপোর্ট লেখা পর্যন্ত চোর শনাক্ত ও গাড়ী উদ্ধার সম্ভব হয়নি। গাড়ীর মালিক থানা পুলিশকে অবহিত করেনি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article