Sunday, February 22, 2026

আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার বেলা ১১টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি এমদাদুল হক মনু, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, অভিভাবক গোলাম রব্বানী প্রমুখ।
চলতি বছরে প্রথম শ্রেণীর পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩২ জন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। দ্বিতীয় শ্রেণিতে ৫০জন অংশ নিয়ে ৪২জন ৩য় শ্রেণিতে উত্তীর্ণ হয়। তৃতীয় শ্রেণীতে ৫৭জন অংশ নিয়ে ৪৮ জন চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়। চতুর্থ শ্রেণীতে ৫০ জন অংশ নিয়ে ৪০ জন পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এছাড়া পঞ্চম শ্রেণীতে ৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয় এবং বিদায়ী শিক্ষার্থী হিসেবে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। একই সাথে পঞ্চম শ্রেণীর স্নেহা মুখার্জিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও প্রিয়াঙ্কা মুখার্জীকে শ্রেষ্ঠ অভিভাবক (মা) হিসেবে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক নিতাই কর্মকার।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article