Saturday, February 21, 2026

আশাশুনি উপজেলার কুল্যায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারী বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুল্যা ইউনিয়ন শাখার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৪ রোজ রবিবার বিকালে কুল্যার মোড় বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন ডক্টরস ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ তাজ এর পৃষ্ঠপোষকতায় মশারী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতে আমীর মাওঃ ইউসুফ আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মোঃ মেহেদী হাসান, কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস কে রাজা, কুল্যা জামায়াতের যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন, সহ সভাপতি মোঃ ইসরাফিল হোসেন, জামায়াত নেতা মোঃ নুরুজ্জামান, অবঃ শিক্ষক আলহাজ্ব আব্দুস ছামাদ, ইউনুছ ঢালী প্রমুখ। সভা শেষে কুল্যার মোড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মাঝে একটি করে ডেঙ্গু প্রতিরোধী মশারী বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article