Thursday, March 5, 2026

আশাশুনি আগরদাড়ী হাই স্কুলের হল রুমের ঢালাইয়ের কাজ উদ্বোধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমের ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সকালে কাজের উদ্বোধন করা হয়।
মাননীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এর সহযোগিতায় বিদ্যালয় সংস্কারের জন্য বিষ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দকৃত টাকা দিয়ে বিদ্যালয়ের হল রুমের কাজ করা হচ্ছে। হলরুমের ছাদের ঢালাই এর কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ। এসময় স্কুলের শিক্ষকমন্ডলী, কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article