Sunday, February 22, 2026

আশাশুনির হাড়ীভাঙ্গা হাই স্কুলে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির হাড়ীভাঙ্গা-নাটানা-সব্দলপুর-কুমারখালী-থালনা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর ২০২২ রোজ রোববার স্কুল কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়।
নির্বাচনে ৩৪১ জন ভোটারের মধ্যে ৩০৭ জন ভোটার ভোট প্রদান করেন। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অভিভাবক সদস্য ৪টি পদের বিপরীতে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্যে আছাফুর রহমান (চেয়ার) ২১১ ভোট পেয়ে প্রথম, অমল কুমার সরকার (বই) ১৮৬ ভোট পেয়ে ২য়, শশ্মান মন্ডল (মাছ) ১৮৬ ভোট পেয়ে ৩য় এবং তারক চন্দ্র মিস্ত্রী (ফুটবল) ১৫৯ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার ও অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সুচিত্রা বিশ্বাস। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান। সহযোগিতা করেন অফিস সহকারী গোলাম রব্বানী। নির্বাচন চলাকালে সদর ইউপি চেয়ারম্যান এম,এম হোসেনুজ্জামান ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক সুকুমার মল্লিক।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article