Thursday, February 26, 2026

আশাশুনির নাটানায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। আজ ১১ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকালে নাটানা বারুনী মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাটানা বারুনী মন্দির কমিটির সভাপতি মৃন্ময় মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপিরর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠাতা করেন। দেশে গার্মেন্টস, জরশক্তি রপ্তানি ও খাল খনন করে অর্থনৈতিক উন্নয়ন সাধান করেছিলেন। আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে বিএনপির এমপি থাকাকালে এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো। স্টেডিয়াম করে সকল ধরনের খেলাধূলার ব্যবস্থা করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী প্রীতিশ রায় ও নাটানা বারুনি মন্দির কমিটির সভাপতি মৃন্ময় মল্লিক।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article