এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : ২০০৪ সালের ২১ আগষ্ট দেশনেত্রী শেখ হাসিনার উপর বর্বোরচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আ’লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট ২০২২ রোজ রোববার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আ’লীগের সকল সহযোগি সংগঠনেরর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বনোমলী দাশ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন। আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আছাদুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক বদিউজ্জামান মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেব আলি, শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, তরুনলীগের রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা গাউছুল, আব্দুল আলিম, আমিরুল, সমরেশ, ছাত্রলীগ নেতা তাজ প্রমুখ।
