আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে স্বাস্থ্য অধিদপ্তর দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। ০২ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উদযাপন ও স্মরণীয় করে রাখার নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নে হাসপাতাল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা, বৃক্ষ রোপন করা, আগত রোগীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও তীব্র দাবদাহের ঝুঁকি এবং করনীয় বিষয়বস্তু সম্পর্কে বার্তা প্রচার করা হয়। কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডল। এসময় মেডিকেল অফিসার (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মিনাক কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব উপস্থিত ছিলেন।
