Tuesday, February 24, 2026

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
০৮ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার দিবাগত রাত ১১.৩০ টায় আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীর) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফএস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে তার নিজ বাড়ি থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে আশাশুনি থানায় ০৫(১২)২৫ নং মামলা রুজু করা হয়েছে। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article