Saturday, February 14, 2026

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ০৯ অক্টোবর ২০২৪ রোজ বুধবার বিকাল ৩ টায় উপজেলা ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ফেডারেশনের সহকারী সম্পাদক আনিছুর রহমান। অন্যদের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান, উপজেলা টিম সদস্য সাবেক মেম্বার খোরশেদ আলম, সদর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, আবারুল ইসলাম, হযরত আলী, মইন হোসেন, বুলবুল আহমেদ,আয়ুব রসুল প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীলগণ এবং মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১১ ইউনিয়নের দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, সনাতন ধর্মের দুর্গাপূজায় নিরাপত্তার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article