Wednesday, March 4, 2026

আশাশুনিতে শেখ হাসিনার কারা মুক্তি দিবস পালিত

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে জননেত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস পালিত হয়েছে। ১১ জুন ২০২২ রোজ শনিবার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে আশাশুনি উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,এম সাহেব আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম- সম্পাদক আছাদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, অধ্যাপক বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান স.ম সেলিম রেজা, কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, সদস্য সচিব মতিলাল সরকার, শিক্ষক আবুল কালাম আজাদ, শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, ইউপি সদস্য মহানন্দ মন্ডল, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, শিখা কবির, গোলাম নবী, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান সবুজ, মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি থানা জামে মসজিদের ইমাম প্রভাষক বাকী বিল্লাহ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article