আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর ৩য় দিনে দুটি মৎস্য সেটে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আজ ২০ আগস্ট ২০২৫ রোজ বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি এ কর্মসূচি বাস্তবায়ন করে।
কর্মসূচির অংশ হিসাবে উপজেলার মহিষকুড় ও মহেশ্বরকাটি মৎস্য সেটে মৎস্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী ও কমিশন এজেন্টদের অংশ গ্রহনে প্রদর্শনীতে চিংড়ী চাষের ধারাবাহিকতা, পরিচর্চা, খাদ্য ব্যবস্থাপনা, চিংড়ী ধরা, বাজারজাত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়। এছাড়া মাছে পুশ এর অপকারিতা, আইনগত বাধ্যবাধকতা ও ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন প্রচার করা হয়। এসময় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
