Sunday, March 1, 2026

আশাশুনিতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় শোক দিবস পালন

Must read

 

এম,এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করেছে আশাশুনিতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পরিচালনা পরিষদ। ১৫ই আগষ্ট সোমবার আশাশুনি উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরিচালনা পরিষদের আয়োজে জাতির পিতা মহান স্বাধীনতা স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনে সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন, ৮.৩৫ মিনিটে কালো ব্যাচ ধারন, ৮. ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও ৯.০০ মিনিটে শোক র‌্যালী শেষে বিদ্যালয়ের সামনে এক শোক সভায় মিলিত হয়। জোহর নামাজ বাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ তার স্ব-পরিবার ও দেশের জন্য আত্মত্যাগকারী ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করা সহ দেশ ও জাতীর কল্যাণে মিলাদ ও দোয়া করা হয়। প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডল এর সভাপতিত্বে সহকারী শিক্ষক শরিফুল ইসলাম এর পরিচালনায় শোক সভায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী তুলে ধরে আলোচনা রাখেন আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এম সাহেব আলী, সহকারী শিক্ষক মীরা রানী মুখার্জী, মরিয়াম খানম, সালমা আক্তার, আক্তারুজ্জামান পিন্টু, সালমা খাতুন, শারমিন খাতুন, আজমিরা খাতুন, বিপ্লব কুমার, নিয়াত রায়, শামীম রেজা, এখলাস হোসেন, আশাশুনি রিপোটার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক আহসান উল্লাহ বাবলু, অফিস সহকারী ফিরোজ হোসেন সহ আশাশুনি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article