Friday, March 6, 2026

আশাশুনিতে ভূমিহীন শহীদ জাহিদার মৃত্যুবার্ষিকী পালিত

Must read

 

এম,এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ভূমিহীন শহীদ জাহিদার ২৪ তম মৃত্যুবার্ষিকী দুয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২৭ জুলাই ২০২২ রোজ বুধবার সকাল ১০ টায় ভূমিহীন শহীদ জাহিদার ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলার খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী গরীব দুঃখি মেহনতি মানুষের দরদী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার খাষ জমিতে ভূমিহীনদের বাস্তবায়নে তৎকালীন সাতক্ষীরা ভূমিহীন আন্দোলনে বাবরাবাদে ভূমিদস্যুদের গুলিতে রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিহীন আন্দোলকে বেগবান করেন। তার রক্তের বিনিময়ে সেদিন অস্বহায় ভূমিহীন মানুষের মাথা গোজার ঠাই হয়েছিল। তার রক্তের বিনিময়ে বাবুরাবাদকে নাম করণ করা হয় শহীদ জাহিদা নগর। তাই সাতক্ষীরা জেলার অস্বহায় ভূমিহীন মানুষের কাছে স্মরনীয় একটি নাম শহীদ জাহিদা। তাই তাকে স্মরন করতে এ মৃত্যু বার্ষিকী পালন করেন জেলার বিভিন্ন উপজেলার ভূমিহীন সমিতি। তার স্মরনে আয়োজিত স্মরনসভায় প্রধান অথিতির আলোচনা রাখছেন আশাশুনি উপজেলার ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক সাংবাদিক এম এম সাহেব আলী সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রেজাউল করিম, সেক্রেটারী রঞ্জিত কুমার ধানুকী, সমিতির কর্মকর্তা ও সদস্য ইউনুছ সানা, শাহাজামাল, নছিমউদ্দীন, শোভনালী ইউনিয়নের সভানেত্রী নাজমা খাতুন, বড়দল ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল হোসেন রাজুসহ বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article