আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : দেশের সকল সংখ্যালঘু আমাদের ভাই আমাদের বোন আমাদের সন্তান আমাদেরই বন্ধু। বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার দেশত্যাগের পর একটি কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগে আছে। তারা বিগত দিনে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি জুলুম নির্যাতন হামলা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জামায়াত-বিএনপির উপর দোষ চাপিয়ে ছিলো। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। কেউ যদি সংখ্যালঘু ভাইদের কোন প্রকার হয়রানি, উপাসনালয় মন্দিরের দিকে বাঁকা চোখে তাকায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ ০৯ আগস্ট ২০২৪ রোজ শুক্রবার বেলা ১১.৩০ টায় খাজরায় মন্দির কমিটির সভাপতি প্রফেসর হিরন্ময় এর সাথে মত বিনিময়কালে আশাশুনি উপজেলা জামাতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার উপরোক্ত কথা বলেন।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগীয় সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, উপজেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পরে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা, নাকতাড়া কালিবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের মন্দিরে গমন করে মতবিনিময় করেন। এসময় তারা জামাতের কর্মীরা উপজেলার সকল এলাকায় নিয়মিত পাহারা, দেখভাল ও সংখ্যালঘুদের পাশে থাকা দায়িত্ব পালন করে চলেছে বলে জানান। যেকোন প্রয়োজনে আশাশুনিতে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে মোবাইলে তথ্য দেওয়া হলে যথাযথ পদক্ষেপ নেবেন এবং জামাতে ইসলামীকে অবহিত করলে পাশে থাকবেন বলে জানান। এছাড়া জামাত নেতৃবৃন্দ আশাশুনি থানায় গমন করে মকবিনিময় করেন।
