Tuesday, March 17, 2026

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ০৫ এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, কল্যাণপুর গ্রামের মাঝেরপাড়ার আবুল বাশারের ছেলে শাহারুল সানা (৩০) পেশায় একজন শ্রমিক। আজ ০৫ এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার সকালে শাহারুল তার নিজের ঘরে কারেন্টের লাইন নিয়ে কাজ করছিল। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তারে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনির থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article