Saturday, February 21, 2026

আশাশুনিতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শুরা সদস্য ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৩.৩০ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর। অন্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য এড. শহিদুল ইসলাম,শাহ অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু, আফসার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article