Saturday, February 21, 2026

আশাশুনিতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তাজা ও মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article