Friday, February 27, 2026

আশাশুনিতে চিকিৎসকের মোটর সাইকেল চুরি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে প্রাণী চিকিৎসকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
থানা অভিযোগ সূত্রে জানাগেছে, পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের রেজাউল সরদারের ছেলে প্রাণী চিকিৎসক মেহেদী হাসান বুধবার বেলা ১১ টার সময় গরু চিকিৎসার জন্য আশাশুনিতে আসেন। তার ব্যবহৃত সাতক্ষীরা-হ-১৮-৮৬৬৩ নং
লাল রঙের হিরো স্পেলেন্ডার প্লাস-১০০ সিসি মোটর সাইকেল উপজেলা মোড়ে ডাক্তার মেহেদী হাসান এর বাসার সামনে রেখে তিনি নুরুজ্জামানের বাড়ীতে গরু চিকিৎসার জন্য যান। ১১.১৫ টায় ফিরে এসে দেখেন মোটর সাইকেল সেখানে নাই। তবে হেলমেটটি ফেলানো আছে। গাড়ির আনুমানিক মূল্য ১ লক্ষ ৬ হাজার টাকা। ইঞ্জিন নং-HA10AGN9M00071, চেচিস নং-PSIHAW080PJA00636। মেহেদী হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article