Tuesday, March 17, 2026

আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে গাঁজা গাছ সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এর নেতৃত্বে এসআই আব্দুস সালাম, এএস আই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাধব বাইন এর ছেলে হেমন্ত বাইন (৪৯) এর বাড়ির আঙিনায় ছোট-বড় দশটি সবুজ রঙের গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করা হয়। চাষকৃত গাঁজা গাছের ওজন ৮০০গ্রাম, মূল্য আনুমানিক ১৬ হাজার টাকা। অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করার অপরাধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৮(ক) ধারায় থানায় (১০)১৫/৩/২৬ নং মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article