এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগসহ সরকার সংশ্লিষ্ট বিভাগ সমুহের সাথে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট ২০২২ রোজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ইউনিসেফের সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচী প্রকল্পের আওতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রসুন কুমার মন্ডল। হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী কাকুলী সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রকল্প সমন্বয়কারী আজমীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায, স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসের গোলাম রব্বানী, ইপিআই টেক্নেশিয়ান শংকর মন্ডল, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ। সভায় বক্তারা বলেন, কোভিড নেই মনে করে আমরা সবাই মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা, হাত ধোয়ার অভ্যাস ছেড়ে দিয়েছে। কিন্তু, মনে রাখতে হবে কোভিড চলে যায়নি আর যাবেও না। টিকা গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে এ রোগের প্রদুর্ভাব মোকাবেলা করতে হবে।
