আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
আজ ১৯ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি ফ্রেন্ডন্স স্পোটিং ক্লাবের কার্যালয়ে নবগঠিত উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহবায়ক তুষার কান্তি বোস। সদস্য সচিব প্রীতিষ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, ভবেন্দ্র নাথ সরকার, বিশ্বজিৎ রায়, দেব কুমার মজুমদার, গোপাল চন্দ্র সরকার, যুগ্ম-সদস্য সচিব সঞ্জয় কুমার বিশ্বাস, সমিরণ চক্রবর্তী, বিধান বিশ্বাস প্রমূখ। সভার শুরুতে গত ১৩ আগষ্ট জেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি/সম্পাদক কর্তৃক আশাশুনি উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর অনুমোদিত কমিটি উপস্থিত সদস্যগনের সামনে ঘোষনা করেন উপজেলা আহবায়ক তুষার কান্তি বোস। কমিটি কর্মকর্তারা হলেন, আহবায়ক তুসার কান্তি বোস, যুগ্ম-আহবায়ক যথাক্রমে বিকাশ চন্দ্র দাশ, মিথুন অধিকারী, জগদীশ মন্ডল, দীপংকর মন্ডল, বিশ্বজিৎ রায়, মঙ্গল চন্দ্র সরকার, দেব কুমার মজুমদার, গোপাল চন্দ্র মন্ডল ও ভবেন্দ্র নাথ সরকার, সদস্য সচিব প্রীতিষ রায়, যুগ্ম-সচিব সঞ্জয় কুমার বিশ্বাস, সমিরন চক্রবর্তী, বিধান বিশ্বাস ও প্রভাত কুমার সরদার এবং স্বপন বিশ্বাসকে ১ নং সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের কমিটি ঘোসনা করা হয়। সভায় প্রত্যেক ইউনিয়ন কমিটি গঠন কল্পে ৫ সদস্য বিশিষ্ট দায়িত্বশীল কমিটি গঠন, সাংগঠনিক ও নিজস্ব কার্যালয় করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সকলে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও থানা অফিসার ইনচার্জ সামসুল আরিফিনের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
