Monday, March 16, 2026

আশাশুনিতে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দোগে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনায় সারা দেশের আনসার ভিডিপি বাহিনীর চলমান বৃক্ষ রোপণ কমসূচির অংশ হিসাবে আশাশুনিতে আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে বৃক্ষ রোপণ কমসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় তিনি দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনে পরিবেশ ভারসাম্য সহনশীলতার লক্ষে আনসার ভিডিপি সদস্য ও সাধারণ মানুষের বৃক্ষ রোপণ করা ও তার পরিচর্যা করার পরামর্শ দেন। চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সুজন মিত্র, আনসার কমান্ডার পিসি ইসলাম চৌধুরী, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মারুফা খাতুন সহ স্ব স্ব ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্যগণ অংশ গ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article