এম এম সাহেব আলী আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি : ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন ২০২২ রোজ রবিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী’র কর্মসূচি সফল করার লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, বিকাল ৪ টায় র্যালী ও আলোচনা সভা এবং ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল এর পরিচালনায় আ’লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপু, ওমর সাকি ফেরদৌস পলাশ, কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঢালী, আওয়ামী লীগ নেতা রনজিত কুমার বৈদ্য, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এসএম সাহেব আলী,স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান বিপুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতাকর্মী বৃন্দ প্রমুখ। এসকল কর্মসূচিকে সফল ও সার্থক করার জন্য উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
