Sunday, February 15, 2026

আর গোপনে নয়, খোলা আকাশে মুক্ত মনে কথা বলবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন- দেশের মাটি-আকাশ আজ মুক্ত। এক সময়ে এটা সৈরাচারীরা গ্রাস করে রেখেছিল। দীর্ঘ ১৫টি বছর আমরা অবরুদ্ধ ছিলাম। এমনি করে বাহিরের খোলা জায়গায় মিটিং করা তো দুরে থাক, কথা বলারও সুযোগ ছিল না। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এবং মহান আল্লাহ’র রহমতে আজ আমরা এ সুযোগ পেয়েছি। আজ ১৫ অক্টোবর ২০২৪ রোজ মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন- এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোন ষড়যন্ত্র যেন গ্রাস করতে না পারে। ১৫টি বছর আমাদের বসার জায়গা ছিল না। এখন আমরা বসার জন্য, সাধারণ মানুষের কথা শোনার জন্য একটি অফিস উদ্বোধন করছি। আমাদের এই কার্যালয়টি যেন সব মানুষের জন্য এবং ইমানদার মুসলমানদের হয়। ডুমুরিয়ার খেটে খাওয়া মনুষরা যেন তাদের সুখ-দুঃখের কথা খোলা মনে বলতে পারে। আমি দেখেছি, বিল ডাকাতিয়াসহ বিলপাবলা, আটলিয়া ও মাগুরাঘোনা এলাকার এখানো বহু মাছের ঘের তলিয়ে আছে। মানুষগুলো তাদের জীবিকার জন্য দিশেহারা। তাদের পক্ষ্যে কথা বলা দরকার। ডুমুরিয়ার এই অফিসের দোয়ার তাদের জন্য সব সময় খোলা থাকবে। সব শেষে তিনি হিন্দু ধর্র্মালম্বীদের বলেন, এ দেশে এখন সকলের। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই নাগরিক। একই সাথে আপনারাও একটি দলের না হয়ে সকলের হয়ে যান। কারণ ওই দলটি আপনাদের নিয়ে ফায়দা নেয়। তাই আসুন সকলে মিলে সুন্দর ও শান্তিপূর্ণ ডুমুরিয়া গড়ে তুলি। ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন ও মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য মুন্সি মিজানুর রহমান, বিএনপি নেতা মোল্ল্যা আবুল কাশেম, মাওলানা হাবিবুর রহমান, হেফাজত ইসলামীর মুফতি আব্দুল কাইয়ুম জমার্দ্দার, ছাত্র শিবিরের জেলা সভাপতি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা আজহার হুসাইন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ বিশ্বাস, আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ ইসলাম, মোসলেম উদ্দিন, মিয়া গোলাম কুদ্দুস, মাওলানা মোস্তফা কামাল, বিএম আলমগীর হোসেন, মাওলানা রবিউল ইসলাম, এস এম আলমগীর হুসাইন, খান আবুল বাশার, ডাঃ আব্দুল মান্নান, শেখ মোঃ আবুল হোসেন, মাওলানা কামরুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মাওলানা মোস্তফা কামাল, মোঃ বেলাল হুসাইন, মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী, মোঃ আব্দুস সোবহান, মোঃ আব্দুল মান্নান, শেখ মোঃ ফরিদুজ্জামান, মোঃ আব্দুল গণি খাঁন, হাফেজ মোঃ আব্দুল হাকিম, হাফেজ মোঃ আবু বকর, ইসলামী ছাত্র শিবিরের মোঃ আবু তাহের, মোঃ মফিজুর রহমান, মোঃ ছামিদুল হাসান লিমন প্রমুখ। এর আগে তিনি সকালে থুকড়ায় পানিবন্দ্বি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং পৃথক ভাবে উপজেলার চুকনগর ও মিকশিমিল এলাকায় ২টি দলীয় অফিস উদ্বোধন করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article