Monday, March 16, 2026

অ্যাওসেড’র জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও পরামর্শে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : অ্যাওসেড ও কেয়ার বাংলাদেশে যৌথভাবে বিএমজেড অর্থায়িত ম্যাপ-সিডিআরএফআই প্রকল্পের অধীনে সাতক্ষীরা কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলা পর্যায়ের জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় অঞ্চলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের অভিজ্ঞতা ও সুপারিশ জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ম্যাপের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিশনাল ডেপুটি ডাইরেক্টর মো. জামাল উদ্দিন। সভার সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা জেলা ম্যাপের সদস্য সচীব বিশিষ্ট সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
অ্যাওসেডের লার্নিং ও অ্যাডভোকেসি অফিসার বাহলুল আলম উপকূলীয় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত বহুমাত্রিক সংকট, প্রভাব ও প্রাসঙ্গিক বিশ্লেষণ বিষয়ক পেপার উপস্থাপন করেন। এতে উঠে আসে যে- খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমদ্র্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, অস্বাভাবিক বৃষ্টিপাত, নদীভাঙন ও ঘন-ঘন দুর্যোগে জীবন-জীবিকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সাতক্ষীরায় ৪১,৭৮৮ হেক্টর জমি প্লাবিত, যার মধ্যে ১৮,৩৪০ হেক্টর ফসল নষ্ট হয়েছে। প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দি হয়েছে। বাগেরহাটে চিংড়ি ঘের, ধানক্ষেত ও শাকসবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বাঁধ ভাঙন এবং ড্রেন অবরোধের কারণে পৌর ও গ্রামীণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলের প্রায় ১.৫২ কোটি মানুষ ২০৫০ সালের মধ্যে বসতবাড়ি হারাতে পারে, যাদের একটি বড় অংশ শহরমুখী হয়ে দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার ঝুঁকিতে পড়বে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় ম্যাপ-এর যুগ্ম আহবায়ক শিরিনা বেগম, অ্যাওসেড-এর হেড অব প্রোগ্রাম ও অপারেশন্স শংকর রঞ্জন সরকার, ডা. দিলারা বেগম, অ্যাডভোকেট নাজমুন নাহার, ভারতেশ্বরী বিশ্বাস, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সাংবাদিক জুলফিকার রায়হান, শেখ হেদায়েত উল্লাহ, আফজাল হোসেন, শেখ আবুল কালাম, নাসরিন সুলতানা, এ.কে.এম. আবু জাফর সিদ্দিকী, শ্যামল কুমার বিশ্বাস, জান্নাতি মৌ ও বিশ্বজিৎ মুন্ডা প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article