Saturday, February 28, 2026

২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট ২০২২ রোজ রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা নির্মল মজুমদার, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, সাফিয়ার রহমান, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিবানন্দ রায়, প্রভাষক বজলুর রহমান, সাব্বির হোসেন, ফাইমিন সরদার, রায়হান পারভেজ রনি, আবির আক্তার।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article